আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাজ্যসহ তিন দেশের সৌদি সম্মেলন বয়কট

যুক্তরাজ্যসহ তিন দেশের সৌদি সম্মেলন বয়কট

সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনার জের ধরে সৌদি আরবে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলন বয়কট করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও ডাচ মন্ত্রীরা। বৃহস্পতিবার বিবিসি এ তথ জানিয়েছে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স, ফ্রান্সের অর্থমন্ত্রী বুনু ল্য ম্যার এবং ডাচ অর্থমন্ত্রী ওপকা হোয়েক্সত্রাসহ আরো কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসা প্রতিষ্ঠান সম্মেলন বয়কট করছে।

লিয়াম ফক্সের এক মুখপাত্র বলেছেন, লিয়ামের জন্য রিয়াদের সম্মেলনে যোগ দেওয়ার ‘এটা সঠিক সময় নয়। জামাল খাশোগির নিখোঁজের বিষয়ে যুক্তরাজ্য উগ্বিগ্ন...যারা তার নিখোঁজের জন্য দায়ী তাদের অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে।’

এর আগে গত সপ্তাহে বিবিসি জানিয়েছিল, খাশোগি ইস্যুতে ব্রিটিশ মন্ত্রী লিয়াম হয়তো রিয়াদের বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন না। সৌদি যুবরাজ মোহাম্মাদ তার সংস্কার কার্যক্রমকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেতেই এ সম্মেলনের আয়োজন করেছেন।

গত ২ অক্টোবর রিয়াদের কট্টোর সমালোচক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। এরপর আর সেখান থেকে বের হননি। তুরস্কের দাবি, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যার পর তার লাশ সরিয়ে ফেলা হয়েছে। তবে সৌদি আরব তুরস্কের দাবিকে ‘মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত