আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিরাপত্তারক্ষীর গুলিতে কান্দাহারের গভর্নর-পুলিশপ্রধান-গোয়েন্দাপ্রধান নিহত

নিরাপত্তারক্ষীর গুলিতে কান্দাহারের গভর্নর-পুলিশপ্রধান-গোয়েন্দাপ্রধান নিহত

কাবুলে দায়িত্ব পালনরত এক দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন কান্দাহার প্রদেশের গভর্নর জালমাই ওয়েসা। বৃহস্পতিবার এ ঘটনায় নিহত হয়েছেন দেশটির পুলিশ প্রধান জেনারেল আব্দুল রাজিক ও স্থানীয় গোয়েন্দা প্রধান আব্দুল মমিনও।

আল জাজিরা জানাচ্ছে, গভর্নর কার্যালয় থেকে এক বৈঠক সেড়ে বের হয়ে আসছিলেন তারা। এমন সময় এক দেহরক্ষী গুলি চালানো শুরু করে। এতে প্রদেশটির শীর্ষপর্যায়ের ব্যক্তিরা প্রাণ হারান। তবে অল্পের জন্য বেঁচে গেছেন মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল অস্টিন স্কট মিলার। তবে অপর দুইজন মার্কিন সেনা কর্মকর্তা আহত হয়েছেন।

ইতোমধ্যে জঙ্গি সংগঠন তালিবান এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে তারা বলেছে, জালমাই নয় মিলার ও রাজিকই ছিলেন তাদের প্রধান লক্ষ্য। এ সময় তারা হত্যাকারী দেহরক্ষী যুবকের ছবিও সংবাদমাধ্যমের কাছে পাঠায়।

আগামী শনিবার আফগানিস্তানে সংসদ নির্বাচনের আগে এ হামলা চালালো তালিবান। শুরু থেকেই এ নির্বাচনের বিরোধিতা করে আসছিল এ জঙ্গি গোষ্ঠী। ইতোমধ্যে তারা স্কুল কর্মকর্তাদের নির্বাচনী কর্মকর্তা না হতে হুমকি দিয়েছে। সেইসাথে ভোট না দেয়ার জন্য জনসাধারণের মধ্যে প্রচারণা চালিয়ে আসছে।

আল জাজিরা জানাচ্ছে, এ প্রথম তালিবানদের হাতে এতজন শীর্ষস্থানীয় নেতা নিহত হলো। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অন্যতম আস্থাভাজন ছিলেন রাজিক। এর আগে চব্বিশবার চেষ্টা করেও রাজিককে হত্যা করতে ব্যর্থ হয় তালিবানরা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত