আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি ছিন্ন করবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি ছিন্ন করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক পরমাণু অস্ত্র চুক্তি ছিন্ন করবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নেভাডায় এক প্রচারণা র‌্যালি শেষে বক্তৃতাকালে ট্রাম্প এ কথা বলেন।

‘দি ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ নামের ওই চুক্তি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়েছিল।

কয়েক দশকের পুরোনো চুক্তিতে পরমাণু অস্ত্রের বিস্তার রোধের কথা বলা হয় ও ভূ-উৎক্ষেপিত মধ্যম সারির (৫০০ কিলোমিটার থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার রেঞ্জের) ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়।

বহু দিন ধরেই দুই দেশ একে অন্যের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের কথা বলে আসছিল।

নাভাডার এলকোকে বক্তৃতাকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া এই চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে না।’ তিনি বলেন, ‘আমরা চুক্তি বাতিল করতে যাচ্ছি এবং এটি থেকে বের হয়ে যাচ্ছি।’

এর প্রকৃত অর্থ কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে এসব অস্ত্র উৎপাদন করতে হবে।’

ট্রাম্প এমন এক সময় এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা বললেন যখন তার নিরাপত্তা উপদেষ্টা জন বোলটন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো রয়েছেন। এই বছরের শেষ দিকে ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিতীয় বৈঠক আয়োজনের জন্যই বোলটন রাশিয়া সফর করছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত