আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাসোগি হত্যাকাণ্ড : মঙ্গলবার সব সত্য প্রকাশ করবেন এরদোগানে

খাসোগি হত্যাকাণ্ড :  মঙ্গলবার সব সত্য প্রকাশ করবেন এরদোগানে

সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডে প্রকৃত সত্য ঘটনা প্রকাশ করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ ঘটনায় আগামী মঙ্গলবার (২৩ অক্টোবর) তিনি নতুন একটি বিবৃতি দেবেন বলে জানা গেছে।

দোহাভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক খবরে এ তথ্য জানা গেছে।

রোববারে (২১ অক্টোবর) তার বক্তব্যে এমন ধারনা তৈরি হয়েছে যে খাসোগি হত্যার তদন্তের কিছুটা ফলাফল প্রকাশ করতে যাচ্ছে আঙ্কারা।

নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ও ব্রিটেনের দ্য গার্ডিয়ানে নিয়মিত কলাম লিখতেন। গত ২ অক্টোবরে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তিনি আর বেরিয়ে আসেননি।

খাশুগজির অন্তর্ধানের ব্যাখ্যা কী, এই নিয়ে কঠিন চাপে পড়েছিল সৌদি আরব। শুক্রবারের আগ পর্যন্ত খাসোগির খোঁজ তাদের জানা নেই এবং সে কনস্যুলেটে ভবন ছেড়ে গেছে বলে দাবি করে আসছিল দেশটি।

শুক্রবার সৌদি আরব স্বীকার করে প্রখ্যাত সৌদি সমালোচক খাসোগি মুষ্টি যুদ্ধে মারা গেছেন। তারা বলেছে, কনস্যুলেট ভবনের ভেতরে খাসোগির সঙ্গে যারা সাক্ষাৎ করেছিলেন, তাদের সঙ্গে তার মারামারি শুরু হয়। আর তা শেষ হয় খাসোগির মৃত্যুর মাধ্যমে।

ইস্তানবুলে দেয়া এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আগামী মঙ্গলবার দলীয় বৈঠকে আমি আমার বক্তব্য পেশ করবো। আমরা এখানে ন্যায়বিচার চাচ্ছি। এতে সব নগ্ন সত্য বেরিয়ে আসবে। কেবল কিছু সাধারণ পদক্ষেপই নয়, বরং সব নগ্ন সত্য বেরিয়ে আসবে।

এ ঘটনায় এরদোগান বেশ নিশ্চুপই ছিলেন এতদিন। যদিও তুরস্কের সরকার সমর্থক পত্রিকাগুলো জানিয়েছে, কনস্যুলেটে খাসোগিকে মোকাবেলা করতে সৌদি আরবের ১৫ সদস্যের একটি দল ইস্তানবুলে কুনস্যুলেটে এসেছিল।

এরদোগানের প্রশ্ন, কেন সেই ১৫ জন এসেছিলেন... কেন ১৮ জনকে আটক করা হয়েছে। এসব বিষয় পুঙ্খানুপুঙ্খ আমাদের বলতে হবে সৌদিকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত