আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোগান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন। জর্ডান কেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০১৯ সালে প্রকাশনায় এরদোগান শীর্ষ স্থান দখল করেন।

এরদোগানের শীর্ষস্থানে আসার কারণ হিসেবে বলা হয়, এরদোগান ২০১৪ সালে সালে প্রথম তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আবার ২০১৮ সালের নির্বাচনেও ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হন।

প্রকাশনায় আরো বলা হয়, এরদোগানের  সময়ে তুরস্কে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হন, শাসনতান্ত্রিক পুনর্বিন্যাস এবং বৈশ্বিক ক্ষমতাধর শক্তি হিসেবে পুনরুত্থান অন্যতম।

তার নেতৃত্বাধীন সময়ে, তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সাথে দারুন সুসম্পর্ক গড়ে তোলে। বিশেষত, গ্রীসসহ কৃষ্ণসাগরের তীরবর্তী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ভৌগলিক বলয় গড়ে তোলেছে।

তার সময়ে আফ্রিকার ২০টির বেশি দেশে নতুন অ্যাম্বাসি ও কনস্যুলেট খোলা হয়। ২০১১ সালে সোমালিয়ায় যখন খরা ও দুর্ভিক্ষ শুরু হয় তখন তুরস্ক সেখানে ব্যাপক ত্রান তৎপরতা চালায়। এসব কারণে তিনি প্রথম স্থান দখল করেন।

শীর্ষ মুসলিমদের তালিকায় ২০১৬ ও ২০১৭ সালে ৮ম এবং ২০১৮ সালে ৫ম স্থানে ছিলেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ ২০১৯ সালের প্রভাবশালী মুসলিমদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। আর তৃতীয় স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুলাহ ইবনে আল-হুসেইন।

বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকাটি জর্ডানের রাজধানী আম্মান থেকে দ্য রয়েল ইসলামিক স্ট্যাটেজিক স্টাডিজ সেন্টার ২০০৯ সাল থেকে প্রকাশ করে আসছে।

২০১৯ সালের এই মাসে এটার ১০ম সংস্করণ প্রকাশিত হল।

বিশ্বের মুসলিম উম্মাহর মধ্য থেকে প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রতি বছর এর নতুন সংস্করণ রেব করা হয়। বিশেষত যাদের সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক বা অন্য কোন ক্ষেত্রে এমন বিশেষ পারদর্শিতা যা সমগ্র মুসলিম উম্মাহর মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলে তাদের নিয়েই এ তালিকা প্রণয়ন করা হয় বলে কতৃপক্ষ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত