আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওবামা-হিলারির নামে ডাকযোগে ‘প্যাকেট বোমা’

ওবামা-হিলারির নামে ডাকযোগে ‘প্যাকেট বোমা’

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামে ডাকযোগে কে বা কারা বিস্ফোরক পাঠিয়েছে।

মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, প্রাক্তন কর্মকর্তাদের নামে ডাকযোগে আসা চিঠি ও অন্যান্য সামগ্রী পরীক্ষার দায়িত্বে থাকা টেকনিশিয়ানরা বুধবার সন্দেহজনক বিস্ফোরকের দুটি প্যাকেট শনাক্ত করেছেন।

নিউ ইয়র্ক সিটিতে হিলারি ও বিল ক্লিনটনের বাড়ির ঠিকানায় এবং ওয়াশিংটন ডিসিতে ওবামার বাড়ির ঠিকানায় পার্সেল দুটি পাঠানো হয়েছিল।

এ ঘটনায় নিউ ইয়র্কে টাইম ওয়ার্নার ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

গত সোমবার নিউ ইয়র্ক সিটির শহরতলীতে সমাজহিতৈষী ও দাতা জর্জ সরোসের বাড়িতে বিস্ফোরক পাওয়ার দুদনি পর এ ঘটনা ঘটল। ধনকুবের ব্যবসায়ী জর্জ সরোসের বাড়ির মেইল বক্সে ওই বিস্ফোরক (পাইপ বোমা) পাওয়া যায়।

নিউ ইয়র্কে টাইম ওয়ার্নার ভবনে সিএনএনের কার্যালয়। এই নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ওই ভবনের যে কক্ষে এসে ডাক জমা হয় সেখানে সন্দেহজনক প্যাকেট শনাক্ত হওয়ার পর তারা তাদের নিউজরুম থেকে লোকজনকে সরিয়ে নেয়।

মার্কিন গোয়েন্দা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম প্যাকেটটিতে প্রাপক হিসেবে হিলারি ক্লিনটনের নাম লেখা ছিল এবং এটি শনাক্ত হয় মঙ্গলবার রাতে। এরপর বুধবার সকালে দ্বিতীয় প্যাকেটটি পাওয়া যায় যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ঠিকানা লেখা ছিল।

মার্কিন এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ক্লিনটন দম্পতির নিউ ইয়র্ক সিটির চাপাকুয়ার বাড়ির ঠিকানা লেখা একটি ডাক আসার পর তারা বিস্ফোরক বলে তা সন্দেহ করে প্যাকেট পরীক্ষা করেন। তবে বিস্ফোরেকে কারো কোনো ক্ষতি হয়নি।

নিউ ইয়র্কে এফবিআই বলেছে, তারা এ সম্পর্কে অবগত এবং এ বিষয়ে তদন্তে সহায়তা করছেন তারা।

দুদিন আগে ধনকুবের জর্জ সরোসের বাড়িতে পাঠানো বোমাটি তৈরি করা হয়েছিল প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ একটি পাইপের ভেতরে বিস্ফোরক পাউডার ভরে। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তা নিষ্ক্রিয় করেছে। কারা কেন ওই বোমা পাঠিয়েছিল, তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।

ব্যবসা ছেড়ে বর্তমানে দাতব্য কাজে নিয়োজিত থাকা সরোস বিভিন্ন সময়ে উগ্র ডানপন্থিদের সমালোচনার শিকার হয়েছেন। তবে তার বাড়িতে বোমা পাঠানোর দায় কেউ স্বীকার করেনি।

উপর্যুপরি এই বিস্ফোরক পাঠানোর ঘটনার নিন্দা করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স। তিনি বলেন, এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড খুবই জঘন্য। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত