আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো ইথিওপিয়া

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো ইথিওপিয়া

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো ইথিওপিয়া। দেশটির পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট শাহলি-ওর্ক জিউদি কেবল ইথিওপিয়াই নয়, বরং পুরো আফ্রিকায় বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রথম নারী প্রেসিডেন্ট হলেন।

শাহলি-ওর্ক জিউদি এর আগে সেনেগাল ও জিবুতিতে ইথিওপিয়ার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শান্তি ভবনের প্রধানসহ জাতিসংঘের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আফ্রিকান ইউনিয়নে জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইথিওপিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদটি আলংকারিক। প্রধানমন্ত্রীই সর্বময় ক্ষমতার অধিকারী। সম্প্রতি প্রেসিডেন্ট মুলাতু তেসহোম পদত্যাগ করায় দেশটিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে জিউদিকে নির্বাচিত করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য কর্মকর্তা ফাতসুম আরেগা এক টুইটার বার্তায় বলেছেন, ‘রাষ্ট্রপ্রধান হিসেবে একজন নারীকে নির্বাচন করা কেবল ভবিষ্যতের মানদণ্ড নির্ধারণ নয়, বরং জনজীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীকে স্বাভাবিক করে তোলাও।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত