আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দেশভাগের জন্য দায়ী ভারতও : ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি

দেশভাগের জন্য দায়ী ভারতও : ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি

শুধু পাকিস্তানি বা ব্রিটিশরা নয়, দেশভাগের জন্য দায়ী ভারতীয়রাও কিন্তু কেউ এটা স্বীকার করতে চাই না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি।

গত শনিবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া।

হামিদ আনসারি বলেন, ভারত স্বাধীন হওয়ার চারদিন আগে ১৯৪৭ সালের ১১ আগস্ট দেয়া এক বক্তব্যে সর্দার বল্লভভাই প্যাটেল বলেন যে অনেক আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। প্রথমে দেশভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কারণ আমাকে কনভিন্স করা হয়েছিল। কিন্তু অবশ্যই দেশভাগ করতে হবে।

তিনি বলেন, প্যাটেলের এই বক্তব্যের রেকর্ড এখনও পাওয়া যায়। কিন্তু দেশের রাজনীতি বদলে গেছে, কাউকে না কাউকে দায়ী করতেই হবে। সুতরাং মুসলিমরাই হলো বলির পাঁঠা এবং দেশভাগের জন্য তাদেরকে দায়ী করা হলো।

ভারতীয় জনতা পার্টির(বিজেপি) পক্ষ থেকে হামিদ আনসারির এই মন্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পত্র বলেন, তার(হামিদ আনসারি) ক্ষমা চাওয়া উচিত।

তিনি বলেন, ভারতের উপ-রাষ্ট্রপতির পদে ১০ বছর থাকার পরও মুসলিম হিসেবে তিনি নিরাপত্তাহীনতা ভুগছেন। এর আগে তিনি আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার এবং দেশের  প্রতি জেলায় শরীয়ত আদালতের পক্ষে অবস্থান নেন।

এদিকে বিজেপি নেতা রাম মাধব ২০১৫ সালের আন্তর্জাতিক যোগ দিবসে সাবেক উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির উপস্থিত না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত