আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ইন্দোনেশিয়ায় জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে।

সোমবার সকালে ১৮৮ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের একটু পর বিমানটি বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি জাকার্তা থেকে সুমাত্রার পাংকাল পিনাং যাচ্ছিল।

কর্মকর্তারা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ সাগর অতিক্রম করার সময় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ওই বিমান সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি যে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত।’ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে সে দেশের জাতীয় উদ্ধারকারী সংস্থা।

ফ্লাইটে যাত্রী ছিল ১৮১ জন। এর মধ্যে মধ্যে তিনটি শিশুও রয়েছে। এ ছাড়া ফ্লাইটে দুজন পাইলট এবং পাঁচজন কেবিন ক্রু ছিলেন। লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইত বলেন, আমরা এখনই কিছু জানাতে পারছি না। তবে আমরা সব তথ্য সংগ্রহ করছি।’

এদিকে যেখানে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ওই এলাকায় বিমানের সিটসহ বিভিন্ন টুকরো পাওয়া গেছে বলে জানিয়েছেন সার্চ অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান মুহাম্মদ সায়ুগি।

তিনি বলেন, ‘আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না- তা এখনও আমরা জানি না। আমরা আশা করতে পারি, প্রার্থনা করতে পারি, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত