আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বায়ু দূষণে প্রতিবছর মারা যাচ্ছে ৬ লাখ শিশু

বায়ু দূষণে প্রতিবছর মারা যাচ্ছে ৬ লাখ শিশু

বিশ্বে প্রতিবছর ১৫ বছর বয়সের নিচে প্রায় ছয় লাখ শিশু বাড়ির ভেতরের ও বাইরের বায়ু দূষণের কারণে মারা যাচ্ছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, প্রতি বছর ১৮০ কোটি শিশু-কিশোর যাদের বয়স ১৫ বছরের নিচে তাদের ৯৩ শতাংশই বিপজ্জনক মাত্রার দূষিত বায়ু শ্বাস হিসেবে নিচ্ছে।  এদের মধ্যে পাঁচ বছর বয়সের শিশু রয়েছে ৬৩ কোটি।

এতে বলা হয়েছে ২০১৬ সালে দূষিত বায়ুর কারণে নিম্ম শ্বাসতন্ত্রের প্রদাহে ছয় লাখ শিশুর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস অ্যাাডহানম ঘেবরেসাস এক বিবৃতিতে বলেছেন, ‘দূষিত বায়ু লাখ লাখ শিশুকে বিষ দিচ্ছে এবং তাদের জীবনকে ধ্বংস করছে। এটি অমার্জনীয়। বেড়ে ওঠার জন্য এবং সম্ভাবনাকে পূর্ণ করার জন্য প্রতিটি শিশুর বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে সক্ষম হওয়া উচিৎ।’

সংস্থাটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে নয়জনই বিপজ্জনক মাত্রার দূষিত বায়ু গ্রহণ করে। এর ফলে প্রতি বছর ৭০ লাখ লোকের অকাল মৃত্যু হচ্ছে। বিশেষ করে শিশুদের জন্য বায়ু দূষণ ভয়াবহ বিপদের কারণ। বিশ্বে পাঁচ বছরের নিচে প্রতি ১০ জনের মধ্যে একটি শিশু মারা যায় এই বায়ু দূষণের কারণে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত