আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

প্রেমের জন্য রাজপরিবার ছাড়লেন আরেক জাপানি রাজকুমারী

প্রেমের জন্য রাজপরিবার ছাড়লেন আরেক জাপানি রাজকুমারী

এক সাধারণ পরিবারের ছেলে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে রাজপরিবার ছাড়লেন আরেক জাপানি রাজকুমারী। সোমবার ২৮ বছরের রাজকুমারী আয়াকো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জাহাজ কোম্পানি নিপ্পন ইউজেনের কর্মকর্তা ৩২ বছরের কেই মরিয়ার সঙ্গে।

সম্রাট আকিহিতোর প্রয়াত চাচাতো ভাই যুবরাজ তাকামাদোর তৃতীয় কন্যা রাজকুমারী আয়াকো।

এর আগে গত মে মাসে আরেক রাজকুমারী সম্রাট আকিহতোর নাতনি মাকো একইভাবে এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন। রাজপরিবারের বিধান অনুযায়ী, সাধারণ নাগরিকদের মধ্যে কাউকে বিয়ে করলে মেয়েদের বেলায় রাজপরিবারের উত্তরাধিকার ত্যাগ করতে হয়।

সোমবার মেইজি মন্দিরে বিয়ের অনুষ্ঠানে রাজকুমারী আয়াকো পরেছিলেন একাধিক ভাঁজের কিমোনো। আর বর কেই মরিয়ার পরেছিলেন কালো লম্বা কোট ও ধূসর রঙের প্যান্ট।

বিয়ের অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে আয়াকো বলেছেন, ‘বিয়ে করে  এবং মেইজি মন্দিরে এসে এতো লোকজন আমাদের শুভেচ্ছা জানানোয় আমি অত্যন্ত আনন্দিত।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত