আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মেক্সিকো সীমান্তে অভিবাসীদের গুলি করার হুমকি দিলেন ট্রাম্প

মেক্সিকো সীমান্তে অভিবাসীদের গুলি করার হুমকি দিলেন ট্রাম্প

মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীদের গুলি করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক হাজার অভিবাসী মেক্সিকো সীমান্তে এসে জড়ো হয়েছে।  এসব অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র সীমান্তে সেনা মোতায়েন করেছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘এসব অভিবাসী সীমান্তে মেক্সিকো পুলিশের প্রতি ভয়ঙ্কর ও সহিংসভাবে পাথর ছুড়েছে।’

তিনি বলেন, ‘আমরা এটা আর সামনে এগুতে দিতে পারি না। তারা আমাদের সেনাদের প্রতি পাথর ছুড়লে আমাদের সেনারাও পাল্টা জবাব দেবে।’

ট্রাম্প বলেন, আমি তাদের (সেনাদের) বলেছি এটাকে (পাথর) রাইফেল  বিবেচনা কর। তারা যখন মেক্সিকোর সেনা ও পুলিশের মতো পাথর ছুড়বে একে তখন রাইফেল হিসেবে বিবেচনা করবে।

ট্রাম্প জানান, এখন থেকে সীমান্তে প্রবেশ করে লোকদের রাজনৈতিক আশ্রয় দাবি করার নীতি থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। যারা আশ্রয় চাইবে তাদেরকে প্রথমে সীমান্তের চেকপোস্টে এসে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দিয়ে এ দাবি করতে হবে।

তিনি আরো জানান, যারা সীমান্তে অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে আটকের পর দেশে ফেরত পাঠানো বা তাদের আবেদন মঞ্জুর হওয়ার আগ পর্যন্ত আশ্রয় শিবির অথবা অন্যকোনো স্থানে রাখা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত