আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

স্থায়ী বসবাসের সুযোগসহ বিদেশি কর্মী নেবে জাপান

স্থায়ী বসবাসের সুযোগসহ বিদেশি কর্মী নেবে জাপান

অভিবাসন নিয়ম সহজ করার লক্ষ্যে খসড়া আইনে অনুমোদন দিয়েছে জাপানের সংসদ। এই আইনের আওতায় বিদেশি কর্মী নেবে জাপান। সেই সঙ্গে দক্ষতার ভিত্তিতে এসব বিদেশি কর্মীকে সপরিবারে স্থায়ী হওয়ার সুযোগও দিতে যাচ্ছে দেশটি।

বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশি কঠোর অভিবাসন আইন রয়েছে। অন্য দেশ থেকে খুব কম সংখ্যক কর্মী নিয়ে থাকে তারা। কিন্তু নতুন নিয়মে দুটি ক্যাটাগরিতে বিদেশি কর্মী নেবে তারা।

মূলত কর্মী সংকট মেটাতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। নতুন নিয়মে নির্মাণ, কৃষি খামার বা স্বাস্থ্য খাতের জন্য ব্লু-কলার বা উৎপাদনশীল খাত সংশ্লিষ্ট কর্মী নেবে তারা।

প্রথম ভিসা ক্যাটাগরিতে কর্মীরা পাঁচ বচরের জন্য জাপানে কাজের অনুমতি পাবে। এই সময়ে তারা বিশেষ কিছু দক্ষতা ও জাপানি ভাষার অপর দক্ষতা দেখাতে পারলে পরিবারের সদস্যদের কাছে নিতে পারবেন।

পরে উচ্চ দক্ষতা অর্জনকারী কর্মীরা দ্বিতীয় ক্যাটাগরির ভিসা ও স্থায়ী বসবাসের অনুমতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এই আইনটি এখন সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে। তবে নতুন আইনটি বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছে। দেশটির শ্রমখাতে সম্ভাব্য প্রভাব ও অপরাধ বৃদ্ধির বিষয়ে আশংকার কথা জানিয়েছে তারা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত