আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উলফা প্রধান পরেশ বড়ুয়া দুর্ঘটনায় নিহত

উলফা প্রধান পরেশ বড়ুয়া দুর্ঘটনায় নিহত

মিয়ানমার-চীন সীমান্তে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মারা গেছেন মোস্ট ওয়ান্টেড বিচ্ছিন্নতাবাদী নেতা উলফা প্রধান পরেশ বড়ুয়া। আসামের বিভিন্ন সংবাদ সংস্থা ও স্থানীয় পত্রিকার অনলাইন সংস্করণে এমন খবর প্রকাশি হয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চল এই রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে গোয়েন্দা সূত্র উদ্ধৃত করেছে।

তবে উলফার সাবেক নেতা অনুপ চেটিয়া বলেছেন, দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন পরেশ বড়ুয়া। তবে তার মৃত্যু হয়নি। তিনি বলেছেন, চীন ও মিয়ানমার সীমান্তে চীনে শহর রুইলির কাছে দুর্ঘটনার কবলে পড়েন পরেশ।

এদিকে আসাম পুলিশের শীর্ষ কর্মকর্তা পল্লব ভট্টাচার্যও জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কোনও খবর নেই বলে জানিয়েছেন তিনি।

পরেশ বড়ুয়ার মৃত্যুর খবরে উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও কোনও কিছুরই সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মিয়ানমার ও চীনের সীমান্ত দিয়ে দুই রাষ্ট্রের মধ্যে নিয়মিত আসা যাওয়া করেন উলফা। চীনের দিকে রুইলি শহরে তার ঘাঁটি আবার মিয়ানমারের টাগা শহরেও তার আস্তানা রয়েছে। গোয়েন্দা বিভাগ আগেই জানিয়েছে, রুইলি শহর থেকেই ভারত বিরোধী নাশকতার ষড়যন্ত্র করে পরেশ বড়ুয়া। যদিও চীন সরকার তাদের জমিতে এই জঙ্গি নেতার অস্তিত্ব সম্পর্কে মানতে নারাজ।

পরেশ বড়ুয়া আসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তার নেতৃত্বে তৈরি হয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা। পরে এই সংগঠনের কিছু নেতা অস্ত্র ছেড়ে আলোচনায় বসে। তবে পরেশ বড়ুয়া সশস্ত্র পথেই আসামকে ‘স্বাধীন’করার ডাক দিয়ে নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে হত্যার পর থেকে আসাম উত্তপ্ত। অভিযোগ উঠেছে, এই হামলায় জড়িত উলফা। তবে এই জঙ্গি সংগঠন সেই দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে। এরপরই মূলত পরেশ বড়ুয়ার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত