আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত নয়জন নিহত হয়েছে। শুক্রবার পার্বত্য এলাকা মালিবুতে দাবাদল ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের সবার দেহ নর্দান ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহর থেকে উদ্ধার করা হয়েছে। অবকাশ যাপনকারীদের শিবির থেকে ছড়িয়ে পড়া আগুন থেকে ওই এলাকার ছয় হাজার ৭০০ এর বেশি বাড়ি ও  ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রাজ্যের ইতিহাসে এটা সবচেয়ে ধ্বংসাত্মক  দাবানল বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার বনায়ন ও অগ্নিপ্রতিরক্ষা বিভাগ।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে বাট্টি কাউন্টির শেরিফ করি হোনেয়া বলেছেন, ‘এটা সবচেয়ে বাজে ঘটনার দৃশ্য। অনেক আগ থেকেই আমরা এর জন্য ভয় পাচ্ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সবাই বের হয়ে আসতে পারেনি।’

তিনি জানান, নিহতদের পাঁচজনের মৃতদেহ একটি জ্বলন্ত গাড়ির ভেতরে অথবা কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনজনের বাড়ির বাইরে থেকে এবং একজনের দেহ বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এখনো ৩৫ জন নিখোঁজ রয়েছে। এছাড়া অগ্নিনির্বাপন বাহিনীর তিন কর্মী আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, প্যারাডাইস এলাকায় আগুন এতোটা দ্রুত ছড়িয়ে পড়ে যে পার্বত্য শহরটিতে লোকজন তাদের গাড়ি পরিত্যাগ করে জীবন বাঁচাতে দৌড় দিতে বাধ্য হয়।  একটি রাস্তায় ফেলে যাওয়া গাড়িগুলোর মধ্যে একটি স্কুলবাসও রয়েছে।

বৃহস্পতিবার উত্তর-পূর্বের এলাকা স্যাকরামেন্তোর প্লুমাস ন্যাশনাল ফরেস্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এ পর্যন্ত ৯০ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত