আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সু চিকে দেওয়া সম্মাননা বাতিল করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সু চিকে দেওয়া সম্মাননা বাতিল করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

মিয়ানমারের নেতা অং সান সু চিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা বাতিল করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

দেশটির সেনাবাহিনী দ্বারা রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় ‘উদাসীনতার’ কারণে সু চিকে দেওয়া সম্মাননা কেড়ে নেওয়া হয়।

অ্যামনেস্টি সোমবার জানায়, তারা ২০০৯ সালে ১৫ বছর গৃহবন্দি থাকাকালীন সু চিকে দেওয়া ‘অ্যাম্বাসেডর অব কনসেন্স অ্যাওয়ার্ড’ বাতিল করতে যাচ্ছে।

সু চিকে লেখা এক চিঠিতে অ্যামনেস্টির প্রধান কুমি নাইড়ু বলেন, ‘আজ, আমরা খুবই হতাশার সঙ্গে জানাচ্ছি যে, আপনি এখন আর আশা, সাহস এবং মানবাধিকার রক্ষার প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করছেন না। অ্যাম্বাসেডর অব কনসেন্স অ্যাওয়ার্ড গ্রহীতা হিসেবে আপনার চলমান অবস্থান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করছে না। তাই, খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আপনাকে দেওয়া এই অ্যাওয়ার্ড আমরা প্রত্যাহার করে নিচ্ছি।’

অ্যামনেস্টি জানায়, তারা সু চিকে গত রোববার তাদের এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে।

এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি অং সান সু চি।

সু চি এক সময় ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে প্রশংসিত হয়েছিলেন। তবে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ার পর থেকে তার নীরব ভূমিকার কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মাননা ইতোমধ্যে তাকে হারাতে হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত