আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হামাস-ইসরাইল অস্ত্রবিরতি : প্রতিবাদে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

হামাস-ইসরাইল অস্ত্রবিরতি : প্রতিবাদে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোল হামাসসহ উপত্যকার অন্যান্য গ্রুপগুলো গাজা উপত্যকায় ইসরাইলের সাথে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। গাজায় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার এ অস্ত্রবিরতির ঘোষণা দেয়া হয়। হামাসসহ গ্রুপগুলোর এক বিবৃতিতে বলা হয় তারা অস্ত্রবিরতি মেনে চলবে, যদি ইসরাইলও একই কাজ করে। খবর এএফপি’র।

তবে এ ঘোষণার প্রেক্ষিতে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু দেশটির কট্টরপন্থী প্রতিরক্ষা মন্ত্রী এভিগডর লিবারম্যান বলেন, তিনি হামলা বন্ধের পক্ষে নন। মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের সাথে অস্ত্রবিরতির চুক্তির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান। বুধবার তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

গাজায় ২০১৪ সালের পর ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যে সাম্প্রতিক সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ। গত ২৪ ঘন্টায় ইসরাইলী বিমান হামলায় সাতজন গাজাবাসী প্রাণ হারায়।

এদিকে মিসরও ওই বিবৃতিতে গাজায় সামরিক হামলা বন্ধের জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে লিবারম্যান তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় হামাস বলেছে, গাজার প্রতিরোধ আন্দোলনের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েছে ইসরাইল। এটি হামাসের তথা ফিলিস্তিনিদের রাজনৈতিক বিজয়।

গাজায় রোববার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলার জন্য প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যানকে দায়ী করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত