আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের সিনেটে উঠল সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল

যুক্তরাষ্ট্রের সিনেটে উঠল সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল

যুক্তরাষ্ট্রের সিনেটে ইয়েমেনে সৃষ্ট মানবিক দুর্দশার জন্য সৌদি আরবকে দায়ী করে দেশটির ওপর নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপে একটি উত্থাপিত হয়েছে। এছাড়া দেশটির কাছে অস্ত্র বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপের কথা হয়েছে এই বিলে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিনেটর রবার্ট মেনেন্ডেজ, টড ইয়াং এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু লিন্ডসে গ্রাহামের পক্ষ থেকে বিলটি উত্থাপিত হয়।

বিলটির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, সৌদি আরবের কাছে যুদ্ধোপকরণ, বোমা, ক্ষেপণাস্ত্র, বিমান, ট্যাংক বা সাঁজোয়াযান বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির করা বলা হয়নি।

মেনেন্ডেজ এক বিবৃতিতে বলেন, এই বিল এটাই স্পষ্ট করেছে যে কংগ্রেস শত্রুতার তাৎক্ষণিক অবসান চায়। ইয়েমেনি নাগরিকদের সুরক্ষার বিষয়টিতে সব দলকে প্রাধান্য দেয়ার আহ্বান জানানো হয়েছে এতে। একমাত্র রাজনৈতিকভাবে এই যুদ্ধের অবসান ঘটনা সম্ভব।

ইয়াং এক বিবৃতিতে বলেন, বিলটি আইনে পরিণত হলে ইয়েমেনে যুদ্ধরত সব দলকে সমঝোতায় এনে চলমান যুদ্ধ অবসানের ক্ষেত্রে এটি একটি বড় হাতিয়ার হবে ট্রাম্প প্রশাসনের। আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ এবং মানবিক নীতি এটাই দাবি করে।

গ্রাহাম বলেন, আমাদের এই বিল একটি গুরুত্বপূর্ণ সংকেত। এর সঙ্গে ট্রেজারি ডিপার্টমেন্টের ঘোষণারও মিল আছে। এছাড়া ঘৃণ্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন ফ্রন্টের জন্য এটি একটি বড় ধরনের সংকেত।

সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ও সিনেটর জ্যাক রিড এবং সিনেটর জিন শাহীনও এই বিলের সঙ্গে একমত পোষণ করেছেন।

উল্লেখ্য, গত মাসে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার পর দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এই শাস্তিমূলক বিল উত্থাপিত হলো।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত