আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাশোগি হত্যার পূর্ণাঙ্গ প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যেই: ট্রাম্প

খাশোগি হত্যার পূর্ণাঙ্গ প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যেই: ট্রাম্প

আগামী দুই দিনের মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মালিবু পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের একথা জানান বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হত্যা সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের কাছে আছে। সম্ভবত সোমবার বা মঙ্গলবার এটি প্রকাশ করা হবে। এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে তা প্রতিবেদনটিতে আছে।

২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য প্রবেশ করে নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। এরপর তুরস্ক দাবি করে তাকে দূতাবাসের ভেতরে হত্যা করা হয়েছে।

সৌদি আরব প্রথমে অস্বীকার করলেও পরে হত্যার কথা স্বীকার করে। তবে এখনও খাশোগির মৃতদেহের খোঁজ মেলেনি।

এই ঘটনায় সবশেষ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। যুবরাজ মোহাম্মদের ভাই যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন সালমান ফোন করেছিলেন খাশোগিকে।

আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাসহ সিআইএ এই ফোনকল বিশ্লেষণ করে জেনেছে, খালিদ বিন সালমান খাসোগিকে কনস্যুলেট ভবন থেকে কাগজপত্র আনার জন্য যেতে উৎসাহিত করেছিলেন। সূত্র মতে, খালিদ তার ভাইয়ের নির্দেশে এই ফোনকল করেন।

এদিকে গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন রাজিহ সালান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান নন, একজন গোয়েন্দা কর্মকর্তা তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, উপ-গোয়েন্দা প্রধান জেনারেল আহমেদ আল আসিরি এই গোয়েন্দা কর্মকর্তাকে ইস্তাম্বুলে পাঠান। তার দায়িত্ব ছিল খাশোগিকে স্বেচ্ছানির্বাসন থেকে সৌদি আরবে ফিরে যেতে বাধ্য করা। সৌদি যুবরাজ এই ব্যাপারে কিছুই জানতেন না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত