আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, নিহত ১

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, নিহত ১

জ্বালানি তেলের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে ফ্রান্সজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্ঘটনায় এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তানেখ জানান, স্থানীয় সময় শনিবার (১৭ নভেম্বর) দেশটির দুই সহস্রাধিক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। এ সময় এক বিক্ষোভকারী একটি গাড়ির ধাক্কায় নিহত হন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্যাভোয়ায় এক গাড়িচালক যখন দেখেন বিক্ষোভকারীরা সড়ক বন্ধ করে দিচ্ছেন, তখন আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গাড়ি চালিয়ে বের হয়ে যাওয়া চেষ্টা করেন।

এ সময় তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক নারী বিক্ষোভকারী নিহত হন। ওই নারী গাড়িচালক তার মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি কর বৃদ্ধি করেছেন। এ নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূলপর্যায়ে জ্বালানির বাড়তি মূল্যবিরোধী আন্দোলন ‘ইয়োলো ভেস্ট’ শুরু করেছেন। হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার চেষ্টা করেন এবং জ্বালানি ডিপোগুলোতে প্রবেশে বাধা দেন।

আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কার্যত মহাসড়ক অচল করে দেন। এর মধ্যে গাড়িচাপায় এক আন্দোলনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, গত এক বছরে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত এক দশকের মধ্যে বর্তমানে দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি।
বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার ‘পরিষ্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। শনিবার ফ্রান্সের প্রায় দুই হাজার স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ম্যাক্রোঁ গরিব মানুষের জন্য বিপদ ডেকে আনছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত