আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমাকে উৎখাত করলে ব্রেক্সিট সহজ হবে না : থেরেসা মে

আমাকে উৎখাত করলে ব্রেক্সিট সহজ হবে না : থেরেসা মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তার সমালোচকদের উদ্দেশে বলেছেন, ‘প্রধানমন্ত্রিত্ব থেকে আমাকে উৎখাত করলেই ব্রেক্সিট সহজ হবে না।’

থেরেসা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার জন্য গত সপ্তাহের খসড়া সমঝোতার পক্ষে কথা বলেন। তিনি বলেন, সামনের সপ্তাহটি খুব কঠিন হবে।

আগামী সপ্তাহে ব্রেক্সিট নিয়ে ইইউর সাথে সম্মেলনে বসতে যাচ্ছে যুক্তরাজ্য। এর আগে ইইউর সাথে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেন তিনি। তার মতে, এ আলোচনা তার বিরোধিতা করা টরি পার্টির এমপিদের উদ্বেগকে প্রশমিত করবে।

প্রাক্তন ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যকে ভয় দেখাচ্ছে ইইউ।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানিয়েছেন, তার দল ব্রেক্সিটের জন্য ভালো চুক্তি দিতে পারত।

আগামী ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হতে যাচ্ছে।

ব্রেক্সিট নিয়ে থেরেসা মের ৫৮৫ পৃষ্ঠার খসড় সমঝোতা নিয়ে খোদ যুক্তরাজ্যেই প্রচণ্ড সমালোচনা হচ্ছে। এ খসড়ায় দেখানো হয়েছে, ব্রেক্সিট হয়ে গেলে যুক্তরাজ্য ও ইইউর সম্পর্ক কেমন হতে পারে। আগামী সপ্তাহে ইইউর সাথে যুক্তরাজ্যের সম্মেলনে এ খসড়া সমঝোতা স্বাক্ষর হতে পারে।

তবে তার আগে এই খসড়া যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অনুমোদন পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ব্রেক্সিট ঘিরে ইতোমধ্যে যুক্তরাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন, যাদের মধ্যে রয়েছেন ডমিনিক রাব।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত