আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিকাগোতে হাসপাতালে গুলি, নিহত ৪

শিকাগোতে হাসপাতালে গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি হাসপাতালে গুলিবর্ষণের ঘটনায় একজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক, একজন ফার্মাসিউটিক্যাল সহকারী ও হামলাকারী নিহত হয়েছেন। শহরটির মেয়র রাহম ইমানুয়েল বলেছেন, সোমবার (১৯ নভেম্বর) শিকাগোর মার্সি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। খবর- সিএনএনের।

শিকাগোর পুলিশ সুপার এডি টি. জনসন বলেছেন, হামলায় নিহত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল ওই সন্দেহভাজনের। ঘটনাস্থল থেকে ওই সন্দেহভাজনেরও মৃতদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত পুলিশ কর্মকর্তার নাম স্যামুয়েল জিমেনেজ। তারা বলছে, হাসপাতালকে ঘিরে রাখা হয়েছে এবং রোগীরা নিরাপদ আছেন।

এর আগে শিকাগো পুলিশ জানায়, তাদের একজন কর্মকর্তা ও একজন সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর বহু সদস্য ও জরুরি সাড়াদানকারী কর্মীরা হাসপাতালে পৌঁছায়। এসময় তারা ব্যস্ত ওই হাসপাতালটিকে ঘিরে ফেলে।

স্টিভেন হোয়াইট নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, যখন ওই হামলাকারী পুলিশের দিকে গুলি চালাচ্ছিলেন তখন তিনি ইমার্জেন্সি রুমে ছিলেন।

তিনি বলেন, আমরা কিছু গুলির শব্দ শোনার পর জরুরি বহির্গমন জানালার দিকে ছুটে যাই; আমরা দেখলাম ওই ব্যক্তি সামরিক ধাঁচে পুলিশের দিকে গুলি ছুড়ে যাচ্ছে।

হোয়াইট বলেন, আমার কী অনুভূতি হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা খুবই দুঃখজনক যে আপনি চিকিৎসার জন্যও হাসপাতালে আসতে পারবেন না।

এদিকে শিকাগো দমকল বিভাগের জন তথ্য কর্মকর্তা ল্যারি মেরিট বলেছেন, মার্সি হাসপাতালে কমপক্ষে ১৫ ইউনিট মেডিক পাঠানো হয়েছে।

অন্যদিকে একজন মুখপাত্র জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা এফবিআই স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত