আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অভিবাসীদের আশ্রয় : ট্রাম্পের নিষেধাজ্ঞা আদালতে স্থগিত

অভিবাসীদের আশ্রয় : ট্রাম্পের নিষেধাজ্ঞা আদালতে স্থগিত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় না দেওয়ার যে আদেশ জারি করেছিলেন তা আটকে দিয়েছে দেশটির একটি আদালত।

সোমবার সানফ্রান্সিসকোর জেলা জজ জন টিগার ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

চলতি মাসের প্রথম দিকে মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল নামে।

অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ট্রাম্প সীমান্তে সেনা মোতায়েন করেন। একইসঙ্গে এসব অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাদের আশ্রয় না দেওয়ার আদেশও জারি করেন।

তবে নাগরিক অধিকার সংগঠনগুলো ট্রাম্পের এ আদেশের বিরোধিতা করে আসছে এবং একে অবৈধ দাবি করে সান ফ্রান্সিসকো আদালতে মামলা করেছে।

সোমবার বিচারক জন টিগার ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেন। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হওয়ার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে মার্কিন বিচার বিভাগের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত