আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গরুর শিং রাখতে সুইজারল্যান্ডে গণভোট

গরুর শিং রাখতে সুইজারল্যান্ডে গণভোট

যেসব কৃষক গরুর শিং প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে দেন তাদের ভর্তুকি দেওয়ার বিষয়ে গণভোট করতে যাচ্ছে সুইজারল্যান্ড। রোববার দেশটিতে এ গণভোট হবে।

‘গবাদি পশুর মর্যাদা’ রক্ষার দাবিতে এ গণভোটের দাবিটি তুলেছিলেন ৬৬ বছরের কৃষক আরমিন কাপাউল। শিংযুক্ত প্রাণীদের জন্য অতিরিক্ত চারণভূমির জন্য তহবিল সংগ্রহে ৯ বছর ধরে প্রচারণা চালাচ্ছেন আরমিন। তার দাবি অতিরিক্ত পশুচারণ ভূমির ব্যবস্থা করা হলে গবাদি পশুর শিং অপসারণ কমে যাবে।

আরমিন বলেন, ‘গরু যেভাবে আছে সেভাবেই আমাদের সম্মান জানানো উচিৎ। তাদের শিং থাকতে দিন। আপনি তাদের দিকে তাকালে দেখতে পাবেন তাদের মাথা উঁচু হয়ে আছে এবং তারা গর্ববোধ করে। তাদের শিং অপসারণ করলে তারা দুঃখবোধ করে।’

সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক গরু। দেশটির দুই তৃতীয়াংশ গরুর শিং অপসারণ করা হয় অথবা বংশগত প্রক্রিয়ায় শিং না গজানোর ব্যবস্থা করা হয়।

আরমিন জানান, শিং গরুদের মধ্যে যোগাযোগ রক্ষায় এবং দেহের তাপমাত্র নিয়ন্ত্রণে সাহায্য করে। শিংযুক্ত প্রতিটি গরুর জন্য তিনি সরকারের কাছ থেকে বার্ষিক ১৯১ ডলার ভর্তুকি দাবি করেছেন।

গরুদের শিং ফিরিয়ে দিতে প্রথম কয়েক বছর আবেদন-নিবেদন করলেও কর্তৃপক্ষ আরমিনের কথায় কর্ণপাত করেনি৷ পরে তিনি ‘গবাদি পশুর মর্যাদা’ নামের এক উদ্যোগ শুরু করেন এবং সবাইকে অবাক করে দিয়ে এক লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেন। সুইস আইন অনুযায়ী গণভোট আয়োজনের জন্য যত স্বাক্ষরের প্রয়োজন, এই সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত