আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাশোগিকে ‘চুপ করানোর’ নির্দেশ দিয়েছিলেন সালমান

খাশোগিকে ‘চুপ করানোর’ নির্দেশ দিয়েছিলেন সালমান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজ পরিবারের কট্টোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে ‘চুপ করাতে’ নির্দেশ দিয়েছিলেন। গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক জিনা হ্যাসপেল তুর্কি কর্মকর্তাদের এ ধরণের ইঙ্গিত দিয়েছিলেন বলে জানিয়েছে একটি তুর্কি পত্রিকা।

তুর্কি হুরিয়াত সংবাদপত্রের এই প্রতিবেদনের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষে এক কর্মকর্তার জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন এ ধরণের অডিও রেকর্ডিংয়ের বিষয়ে তার কিছু জানা নেই।

হুরিয়াতের সাংবাদিক আব্দুল কাদির সেলভি তার প্রতিবেদনে লিখেছেন, ‘আরেকটি রেকর্ডিংয়ের বিষয়ে কথা উঠেছে।’ এতে সৌদি যুবরাজ ওয়াশিংটনে নিযুক্ত তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা দুজন খাশোগির বিষয়ে কথা বলেছেন। সিআইএ প্রধান জিন হ্যাসপেল তার তুরস্ক সফরকালে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তারা কাদির তার প্রতিবেদনে দাবি করেছেন, ‘বলা হয়েছে যুবরাজ যত দ্রুত সম্ভব জামাল খাশোগিকে নিশ্চুপ করানোর আদেশ দিয়েছেন।’

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে খুন হন জামাল খাশোগি। তুরস্ক এ ঘটনার জন্য প্রথম থেকেই সৌদি আরবকে দায়ী করে আসছে। এছাড়া পরে এর পেছনে সৌদি যুবরাজের হাত রয়েছে বলেও দাবি করেছে তুরস্ক। রিয়াদ কয়েক দফায় হত্যার অভিযোগ অস্বীকার করে। আন্তর্জাতিক চাপের মুখে পরে খাশোগি খুনের কথা স্বীকার করতে বাধ্য হয় সৌদি। অবশ্য খুনের পেছনে যুবরাজের হাত থাকার বিষয়টি এখনো অস্বীকার করে যাচ্ছে সৌদি আরব।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত