আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

একাধিক বাংলাদেশির অভিবাসন অনুমতি বাতিলের ভুল স্বীকার যুক্তরাজ্যের

একাধিক বাংলাদেশির অভিবাসন অনুমতি বাতিলের ভুল স্বীকার যুক্তরাজ্যের

বেশ কয়েকজন দক্ষ বাংলাদেশি পেশাজীবীর অভিবাসন অনুমতি বাতিলের ক্ষেত্রে ভুল করার কথা স্বীকার করে নিয়েছে যুক্তরাজ্য সরকার। বৃহস্পতিবার দেশটির অভিবাসন মন্ত্রী ক্যারোলিন নোকস পার্লামেন্টে এক বিবৃতিতে ৩১টি আবেদনের ভুল হওয়ার কথা স্বীকার করে নিয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ঘটনার শিক্ষা ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাকটিভিস্টরা বলছেন, এসব আবেদনকারীর বেশিরভাগই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আসা। আবেদনে যুক্তরাজ্যের অভিবাসন নীতির একটি বিতর্কিত ধারায় এসব বাংলাদেশির বসবাস ও কাজের অনুমতি বাতিলের ক্ষেত্রে তাদের ভালো আচরণ ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক অভ্যন্তরীণ পর্যালোচনায় ৩১ জনের ভিসা আবেদন পুনর্মূল্যায়ন করা হবে। আয়ের বিষয়ে ভুল তথ্য দেওয়ায় মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা এসব আবেদন বাতিল করা হয়েছিল। ৩১টি বাতিল আবেদনের মধ্যে ১২টির ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়ে তাদের বসবাসের অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বাকি ১৯টি আবেদন পুনর্বিবেচনার ক্ষেত্রে আরও তথ্য দরকার বলেও জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পার্লামেন্টের বিবৃতিতে ক্যারোলিন নোকস বলেন, ‘ডিসেম্বরের মধ্যে এসব মামলা নিস্পত্তি করতে এই ৩১ জনের সঙ্গেই যোগাযোগ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এধরণের ভুল সবসময়ই দুঃখজনক। সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর এই ভুল যে প্রভাব ফেলেছে তা কমাতে পারবো না’। তিনি বলেন, ‘ আমি নিশ্চিত করতে পারি এধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে আমাদের ভবিষ্যত সিদ্ধান্তে এই অল্প সংখ্যক মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার শিক্ষা ব্যবহার করা হবে।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী কমপক্ষে পাঁচ বছর দেশটিতে থাকার পর এসব আবেদনকারী স্থায়ী বসবাস বা বসবাসের অনির্দিষ্টকালীন অনুমতির (আইএলআর) জন্য আবেদন করেছিলেন। যুক্তরাজ্যে প্রবেশ করতে টাইয়ার ১ ভিসা ব্যবহার করেছিলেন এসব আবেদনকারীরা। ২০১১ সালে ওই ভিসা পাঁচ বছর মেয়াদে একাধিকবার বাড়ানোর সুযোগ বাতিল হয়ে গেলেও বিশেষ কিছু শর্ত পূরণ সাপেক্ষে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আগের আবেদনকারীরা স্থায়ী বসবাসের আবেদন করতে পারতেন।

এধরণের অনেক আবেদন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে বাতিল হওয়ার বিষয়টি নজরে আনেন দেশটির বেশ কয়েকজন আইনজীবী। ব্রিটিশ অভিবাসন আইনের ৩২২ (৫) ধারা ব্যবহার করে এসব আবেদন বাতিল করা হয়। বিবেচনামূলক এই ধারায় দন্ডিত অপরাধী ও সন্ত্রাসীদের যুক্তরাজ্যে বসবাসের আবেদন বাতিলের কথা বলা হয়েছে। এসব পেশাজীবীর আবেদন বাতিল করেতে কর বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আয় বিষয়ক তথ্যে অসঙ্গতি থাকায় তাদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করো হয়েছিল।

‘চূড়ান্ত জালিয়াত’ আখ্যা দেওয়া এসব আবেদনকারীর বিষয়ে চলতি বছরের শুরুতে পর্যালোচনা শুরুর নির্দেশ দেন অভিবাসনমন্ত্রী ক্যারোলিন নোকস। এছাড়া সংশ্লিষ্টকর্মীদের ‘অতিসতর্কতা’র শিকার হয়েছেন বলে ধারণা করা হয় তাদের বিষয়েও পর্যালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার প্রকাশ হয় সেই পর্যালোচনা প্রতিবেদন। প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে নোকস বলেন, বেশিরভাগ আবেদন সঠিকবাবে বিবেচনা করা হলেও অল্প সংখ্যকের বিষয়ে ভুল হয়ে গেছে।  তিনি বলেন আবেদনকারীদের এই অমিল ব্যাখ্যার সুযোগ দেওয়া হয়েছিল। অনেক ঘটনাতেই প্রমাণ এবং আবেদনকারীদের ব্যাখ্যা বিবেচনায় নেওয়া হয়েছে। অনেকেই একে কর বিষয়ক ছোটখাট ভুল বলে দাবি করলেও আমরা তাতে সন্তুষ্ট হতে পারিনি। নোকস বলেন, অনেকেই এই অমিলকে স্বনির্ভর আয় বলে বর্ণনা করেছেন। যুক্তরাজ্যে স্থায়ী বসবাস আবেদনের জন্য এটা অন্যতম কারণ বলেও বর্ণনা করেন তিনি।

২০১৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোট এক হাজার ৬৯৭টি আবেদন বাতিল করে। এর মধ্যে ৮৮ শতাংশ বা এক হাজার ৪৯০টি আবেদনে কর বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আয় বিষয়ক তথ্যে গরমিল পাওয়া যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত