আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানে চীনা কনসুলেটে বন্দুক হামলা, নিহত ২

পাকিস্তানে চীনা কনসুলেটে বন্দুক হামলা, নিহত ২

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে চীনা কনসুলেটে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ নিহত হয়েছে। শুক্রবার সকালে নগরীর ক্লিফটন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন অনলাইন।

করাচি দক্ষিণের পুলিশের উপ-মহাপরিদর্শক জাভেদ আলম অধো দুই পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘আমাদের দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে’ বলেছেন জাভেদ। হামলকারীরা পালিয়ে গেছে দাবি করলেও এখনো হামলা চলছে কিনা তা নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

ডন নিউজ টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হামলাকারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় শুরু হয়। ওই এলাকায় বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। তবে এটি কিসের বিস্ফোরণ ছিল তা জানা যায়নি। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও রেঞ্জার্স সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা ঠিকাদার ও বিশ্লেষক ইকরাম সেহগালের প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা ওই কনসুলেটে নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োজিত আছে।

ইকরাম বলেছেন, ‘পুলিশ সদস্যরা শহীদ হওয়ার পর তারা কনসুলেটের দরজার দিকে যাওয়ার চেষ্টা করে। তবে নিরাপত্তা রক্ষীরা দ্রুত দরজা বন্ধ করে দিয়েছে। চীনা কনসুলেটের ভেতরে থাকা বেসামরিক নাগরিক, ব্যবসায়ীদের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া চীন কমকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত