আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ওপর টিয়ার গ্যাস

মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ওপর টিয়ার গ্যাস

মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টাকালে অভিবাসন প্রত্যাশীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে মার্কিন সীমান্তরক্ষীরা। রোববার মেক্সিকোর তিজুয়ানা সীমান্তে এ ঘটনা ঘটেছে।

তিজুয়ানা থেকে দুই  সাংবাদিক মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন,রোববার অভিবাসন প্রত্যাশীদের ৫০০ জনের একটি দলকে যুক্তরাষ্ট্র সীমান্ত অভিমুখে যাওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। এসময় অভিবাসন প্রত্যাশীদের সীমান্তের দিকে যেতে বাধা দেয় মেক্সিকোর পুলিশ।  কিছু অভিবাসন প্রত্যাশী পুলিশের কাছাকাছি চলে যায় এবং সান ইসিদ্রো’র কাছ দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এসময় যুক্তরাষ্ট্রের পাশ থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। টিয়ার শেল ছোড়ার মাত্রা এতোটাই বেশি ছিল যে মনে হচ্ছিল সীমান্তের কাছে গ্যাসের মেঘ সৃষ্টি হয়েছে এবং ওই সময় লোকদের দৌড়ে পালাতে দেখা গেছে রয়টার্সের ভিডিও ফুটেজে।

মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত পার হওয়ার এই প্রচেষ্টাকে ‘প্ররোচণামূলক কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসন প্রত্যাশীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত