আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

মঙ্গলে নাসার ইনসাইট ল্যান্ডারের সফল অবতরণ

মঙ্গলে নাসার ইনসাইট ল্যান্ডারের সফল অবতরণ

পৃথিবী থেকে ২৪ লাখ মানুষের সই নিয়ে উড্ডয়ন করে মহাকাশে সাত মাস ভ্রমণের পর অবশেষে মঙ্গল গ্রহে সফল অবতরণ করেছে নাসার স্পেস রোবটযান ইনসাইট ল্যান্ডার।

সংস্থাটির এই উচ্চ প্রযুক্তিটি অবতরণের কয়েক মিনিট পরেই নাসাকে অফিসিয়ালি হুইসেল দিয়ে জানায় যে, ইনসাইট ল্যান্ডার ভালোভাবেই অবতরণ করেছে। সেইসঙ্গে যেখানে অবতরণ করেছে সেই জায়গা মার্থিন সার্ফেসের একটি ছবিসহ হুইসেলটি দেয় এ রোবটযান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৫৩ মিনিটে ইনসাইটের মঙ্গলে অবতরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এর নিয়ন্ত্রণকারী ল্যাবরেটরি নাসার জেট প্রপালসন সফল মহাকাশ যাত্রার উদযাপন-উল্লাস শুরু হয়।

ইনসাইটের মঙ্গলে অবতরণটি গোটা বিশ্ব থেকে দেখার সুযোগ ছিল। এছাড়া নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের নাসদাক স্টক মার্কেট টাওয়ারে ইনসাইটের অবতরণ সরাসরি সম্প্রচার করেছে।

ইনসাইটের অবতরণের পরই নাসা সংবাদ সম্মেলনে আসে। সে সময় মার্কিন এ প্রতিষ্ঠানটি ওই মহাকাশচারী মিশন দলকে অভিনন্দন জানিয়ে বলে, আমরা সকল বাধাবিপত্তি অতিক্রম করে অবতরণের খবর পেয়েছি। এখন ইনসাইট থেকে তথ্য পাওয়া সম্ভব।

এর আগে গত ৫ মে মঙ্গলের উদ্দেশে পৃথিবী ত্যাগের আগে দুই দফায় পৃথিবীবাসীর উদ্দেশে টিকিট উন্মুক্ত করে নাসা।
নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি সূত্রমতে, এই সুযোগে নাসার ‘মঙ্গল টিকিট’ বা বোর্ডিং পাস সংগ্রহ করেন ২৪ লাখ ২৯ হাজার ৮০৭ জন। বিপুল সংখ্যক এই পৃথিবীবাসীর সই নিজের সঙ্গে করে মঙ্গলে নিয়ে যায় ইনসাইট ল্যান্ডার।
আর এতে মঙ্গলের বুকে প্রথমবারের মতো নিজেদের নামের স্বাক্ষর রাখতে যাচ্ছে মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত