আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় আগুনে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় আগুনে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি বাড়িতে আগুনে চার শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

রাজ্য পুলিশ স্থানীয় সময় বুধবার সকালে ধ্বংসস্তুপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ২৫ বছরের এক মা, তার তিন এবং এক বছর বয়সী দুই মেয়ে এবং তিন মাস বয়সী এক ছেলে রয়েছে।

এছাড়া ৪২ বছরের এক বাবা ও তার ১০ বছরের এক মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী এবং তার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় কিংবা নিহত সদস্যদের দুই পরিবারের মধ্যে কি সম্পর্ক তা জানাতে পারেনি পুলিশ।

এবিসি নিউজ জানিয়েছে, ইন্ডিয়ানার রাজধানী ইন্ডিয়ানাপোলিস থেকে প্রায় ১১৫ কিলোমিটার (৭০ মাইল) উত্তরে কাস কাউন্টির প্রত্যন্ত লগানস্পোর্টের কাছে একটি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের সার্জেন্ট টনি সলোকাম সাংবাদিকদের জানান, দুই তলা ওই কাঠের বাড়িতে আগুন লাগার কয়েক মিনিট পরেই কাস কাউন্টি শেরিফের কর্মকর্তারা সেখানে পৌঁছান। তারা বাড়িটিতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আগুন এবং প্রচণ্ড তাপের কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি।

প্রতিবেশিদের বরাত দিয়ে কাউন্টির শেরিফ র‌্যান্ডি প্রিওর জানান, রাত প্রায় দুইটার দিকে ওই বাড়িটিতে আগুন লাগে। কিন্তু কিভাবে এই লেগেছে তা জানাতে পারেননি তারা। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই পুরো বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার পরে দুইতলা ভবনের ছাদধসে পড়ে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর বাড়িটির ভিন্ন ভিন্ন অংশ থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া বয়স্ক দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সার্জেন্ট সালোকাম জানান।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত