আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুসলমানরা জার্মানির অংশ: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

মুসলমানরা জার্মানির অংশ: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছেন, মুসলমানরা জার্মানির একটি অংশ। বার্লিনে ইসলাম বিষয়ক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এর আগে গত মার্চ মাসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ‘বিল্ড’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সেহোফার বলেছিলেন, ইসলাম জার্মানির অংশ নয়। ওই বক্তব্যের পর তিনি অনেক সমালোচিত হয়েছিলেন। খবর ডয়েচে ভেলের।

তবে বুধবার ‘জার্মান ইসলাম কনফারেন্স’ বা ডিআইকে-র উদ্বোধন করতে গিয়ে সেহোফার বলেন, এই দেশের অন্য নাগরিকদের মতো মুসলমানদেরও সমান অধিকার ও দায়িত্ব আছে। এ ব্যাপারে ‘কোনও যৌক্তিক সন্দেহ’ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানির মসজিদগুলোকে বিদেশি অর্থ সহায়তার ওপর নির্ভরতা কমানোরও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রার্থনা আয়োজন ও ইমামদের প্রশিক্ষণের খরচ নিজেদেরই জোগাড় করা উচিত বলে মনে করেন তিনি। এক্ষেত্রে মুসলমানদের জার্মান সমাজে একীভূত করতে সরকারের যেসব প্রকল্প আছে সেগুলোতে অর্থ সহায়তা বাড়ানো হবে বলেও জানান সেহোফার।

উল্লেখ্য, জার্মানির বেশিরভাগ মসজিদ তুরস্ক বা সৌদি আরবের মতো দেশের অর্থ সহায়তায় চলে।

জার্মানির সবচেয়ে বড় ইসলামি সংস্থা ‘ডিটিব’ তুরস্ক সরকারের নিয়ন্ত্রণে চলে। এই সংস্থার অধীনে থাকা প্রায় ৯০০ মসজিদ পরিচালনা ও ইমামদের বেতন আসে তুরস্ক থেকে।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সাম্প্রতিক সময়ে জার্মানিতে সমালোচনার মুখে পড়েছে ডিটিব। সে কারণে মসজিদগুলোর ওপর বিদেশি নিয়ন্ত্রণ কমানোর বিষয়টি এখন আলোচিত হচ্ছে।

উল্লেখ্য, জার্মানিতে বসবাসরত মুসলমানদের সমাজে ‘ইন্টিগ্রেট’ বা একীভূত করা ডিআইকে-র লক্ষ্য। বর্তমানে জার্মানিতে প্রায় ৪৫ লাখ মুসলমান বাস করছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত