আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইসরাইলি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করল সিরিয়া

ইসরাইলি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করল সিরিয়া

সিরিয়ায় বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইসরাইলি যুদ্ধবিমান ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাতে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী এমন তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

সূত্র জানায়, রাজধানী দামেস্কোর কিশওয়াহ শহর লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরাইল। কিন্তু আঘাত হানার আগেই তা ভূপাতিত করা হয়।

ইসরাইলি সীমান্ত বরাবর দক্ষিণ সিরিয়ায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি বলে পরিচিত কিশওয়াহ শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইহুদি রাষ্ট্রটি।

সিরিয়ায় ইরানের উপস্থিতি নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত সাত বছরের সিরীয় যুদ্ধে বিভিন্ন সময় ইরানি লক্ষ্যবস্তুতে কয়েক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী টুইটারে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র গোলান হাইটসের উন্মুক্ত স্থানে গিয়ে পড়েছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে- কিশওয়াহ শহরের ওপর উড়তে থাকা শত্রুর লক্ষ্যবস্তুকে গুলি করে নামিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী। আগ্রাসনের তীব্রতা সত্ত্বেও আমরা তাদের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছি।

এ অঞ্চলের সঙ্গে পরিচিত সিরিয়ার এক বিরোধী নেতা বলেন, কিশওয়াহ শহরটি গোলান হাইটসের কাছে হওয়ায় এটি ইরানি সমর্থিত মিলিশিয়া সংগ্রহের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে। এ ছাড়া ইসরাইলের সঙ্গে কৌশলগত সীমান্তে তাদের মোতায়েন করা হয়েছে।

রয়টার্সকে সাইদ সেইফ বলেন, হিজবুল্লাহর সদস্য সংগ্রহের অঞ্চল হওয়ায় সিরিয়ার এখান সেনা ব্যারাককে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইসরাইল। এমনকি কানিয়াত্রায় হিজবুল্লাহ তাদের সেনাদের মোতায়েন করে রেখেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম মিত্র ইরান। এ ছাড়া দেশটি বেশি কয়েকটি মিলিশিয়া গ্রুপ ও তাদের মিত্রদের সমর্থন জানিয়ে আসছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত