আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কানাডায় মুসলিম বিদ্বেষ বেড়েছে

কানাডায় মুসলিম বিদ্বেষ বেড়েছে

কানাডায় গত বছর হেট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধ ৪৭ ভাগ বেড়েছে। বৃহস্পতিবার দেশটির পরিসংখ্যান সংস্থার প্রকাশিত তথ্যানুসারে, ওই অপরাধের মূল লক্ষ্যবস্তু হয়েছে মুসলমান, ইহুদি এবং কৃষ্ণাঙ্গ মানুষজন। খবর রয়টার্সের।

স্ট্যাটিসটিকস কানাডার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের লক্ষ্য করে ২০১৭ সালে ঘৃণাজনিত অপরাধ সবচেয়ে বেশি বেড়েছে। ওই বছর দেশটির কিউবেক প্রদেশে একটি মসজিদে গণ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

মুসলমানদের লক্ষ্য করে ঘৃণাজনিত অপরাধ দ্বিগুণ বেড়ে ১৩৯ থেকে ৩৪৯ হয়েছে। যেখানে কৃষ্ণাঙ্গদের লক্ষ্য করে ঘৃণাজনিত অপরাধ ৫০ শতাংশ বেড়ে ২১৪ থেকে ৩২১ হয়েছে। আর ইহুদিদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ ২২১ থেকে বেড়ে ৩৬০ হয়েছে।

তবে এ ধরনের অপরাধ বৃদ্ধির প্রবণতা ২০১৮ সালেও অব্যাহত রয়েছে কি না তা জানা যায়নি।

ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস-র নির্বাহী পরিচালক ইহসান গার্দি বলেছেন, এই সংখ্যা দেখে আমরা হতবাক হয়ে গেছি এবং একইসঙ্গে আমরা অবাকও হইনি। হঠাৎ করেই এ ধরনের অপরাধ সংঘটন বৃদ্ধি পায়নি।

অ্যাডভোকেসি গ্রুপ অ্যান্টি-হেট নেটওয়ার্কের একজন বোর্ড সদস্য আমিরা এলগাওয়াবি বলেছেন, যুক্তরাষ্ট্রে যা ঘটছে কানাডা তা থেকে মুক্ত নয়। সীমান্ত দিয়ে কেবল মানুষ এবং পণ্যই নয় ধ্যান-ধারণাও আসে।

উল্লেখ্য, গত বছর কুইবেকের মসজিদে ওই নির্বিচারে গুলিবর্ষণের পর দেশটির সরকার ইসলামভীতি নিয়ে কাজ করতে একটি প্রস্তাব পাস করে। এরপর দেশটিতে মুসলিমবিরোধী মনোভাব আরও বৃদ্ধি পায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত