আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আফগানিস্তানে বিমান হামলায় তালেবানের কমান্ডারসহ নিহত ২৯

আফগানিস্তানে বিমান হামলায় তালেবানের কমান্ডারসহ নিহত ২৯

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী তালেবানের শীর্ষ কমান্ডার আবদুল মানানসহ ২৯ জন নিহত হয়েছেন।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে আফগান সরকারি কর্মকর্তা এবং তালেবান সদস্যদের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পরিচালিত যৌথ অভিযানে তারা নিহত হন।

হেলমান্দের প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান বলেন, আবদুল মানান তালেবানের পক্ষ থেকে হেলমান্দের দায়িত্বে ছিলেন। শনিবার নাওয়াজাদ জেলায় স্থানীয় কমান্ডার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। এসময় বিমান হামলায় তিনিসহ ২৯ জন নিহত হন।

আবদুল মানানের মৃত্যুর বিষয়টি হেলমান্দ ও পার্শ্ববর্তী কান্দাহার প্রদেশের তালেবান সদস্যরা নিশ্চিত করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

২০১৪ সালের পর মানানের নেতৃত্বে হেলমান্দের প্রায় সব অঞ্চলই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। তাই তার মৃত্যুকে বড় ধরনের সফলতা হিসেবে দেখছে আফগান কর্মকর্তারা।

কাবুলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, দক্ষিণাঞ্চলে তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ তালেবান কমান্ডার। তাই তার মৃত্যু সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলে আসা যুদ্ধ শেষ করতে যখন পশ্চিমা সমর্থিত নিরাপত্তা বাহিনী এবং তালেবান জঙ্গিরা একটি শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছেছে, ঠিক তখনই মানানের মৃত্যুর বিষয়টি সামনে এলো।

তবে এই ঘটনার পরও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমায় খালিলজাদ এবং তালেবান প্রতিনিধিরা যুদ্ধের পথে না গিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিজেদের অনুকূল অবস্থান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত