আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আন্দোলনের মুখে জ্বালানি কর প্রত্যাহারের সিদ্ধান্ত ফ্রান্সের

আন্দোলনের মুখে জ্বালানি কর প্রত্যাহারের সিদ্ধান্ত ফ্রান্সের

টানা কয়েক সপ্তাহ বিক্ষোভের মুখে জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে যাচ্ছে ফরাসি সরকার। মঙ্গলবার ফরাসি গণমাধ্যমের  বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সকালে কর প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ।  এর আগে সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জরুরি পরিস্থিতি জারির বিষয়ে আলোচনা করা হতে পারে বলে আভাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপের প্রতিবাদে গত মাসের মাঝামাঝি থেকে ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদকারীরা অংশ নেওয়ায় এই আন্দোলনের নাম দেওয়া হয় ‘ইয়োলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন। আন্দোলনকারীদের সহিংসতায় এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। এছাড়া দেশজুড়ে সহিংসতা ও লুটতরাজ এবং বেশ কয়েকটি স্থাপনা ও ভাস্কর্যও ভাঙা হয়েছে।

সরকারের পক্ষ থেকে  সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের একটি অংশ বৈঠকে বসতে সম্মতও হয়েছিল। তবে আন্দোলনকারীদের চরমপন্থি অংশ হুমকি দিয়ে বলেছে, যারা সরকারের সঙ্গে বৈঠকে বসবে প্রয়োজনে তাদের খুন করা হবে। সমঝোতার পরিবর্তে আন্দোলনকারীরা এই বিক্ষোভকে সরকারবিরোধী বিক্ষোভে রূপ দিতে চাইছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত