আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাঁজা চাষে দক্ষ লোক খুঁজছে কানাডা

গাঁজা চাষে দক্ষ লোক খুঁজছে কানাডা

কিছুদিন আগে গাঁজা বৈধ করেছে কানাডা। এজন্য দেশটিতে গাঁজার চাহিদা বেড়েছে। এই বাড়তি চাহিদা সামাল দিতে প্রয়োজন বাড়তি উৎপাদনের। কিন্তু দক্ষ লোকবল পাচ্ছে না তারা।

গ্রিনহাউজ প্রযুক্তি ব্যবহার করে গাঁজা উৎপাদন শুরু করেছে কানাডা। এজন্য দক্ষ লোকদের খুঁজছে তারা। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, কানাডার গাঁজা চাষ করা প্রথম আটটি বড় কোম্পানি প্রায় ১ হাজার ৭০০ কর্মীকে নিয়োগ দেবে।

কানাডার বিএমও ক্যাপিটাল মার্কেটের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ লোকের দরকার ছিল। সে দেশের লাইসেন্স প্রাপ্ত সব থেকে বড় কোম্পানি ক্যানোপি গ্রোথ কর্পোরেশনের ১ হাজার ২০০টি চাকরির পদ এখনও খালি।

কানাডার প্রতিটি কোম্পানিতে প্রায় একই সমস্যা দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৭ সাল পর্যন্ত কানাডার লাইসেন্স প্রাপ্ত গাঁজা চাষ করা কোম্পানিগুলো ২ হাজার ৫০০ কর্মী নিয়োগ করেছে। সামনে মোট কর্মীর সংখ্যা আরও বাড়বে।

দেশটির একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা জানায়, গাঁজা চাষ বৈধ হওয়ায় আগামী দিনে গাঁজা নিয়ে গবেষণা, নিষ্কাশন ও গাঁজা সম্পর্কিত বিভিন্ন দ্রব্য তৈরি করতে প্রচুর লোক নিয়োগ দিতে হবে। কানাডায় আগামী এক বছরে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ব্যক্তির কর্মসংস্থান হবে গাঁজা শিল্পে।

শেয়ার করুন

পাঠকের মতামত