আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সহিংসতার আশঙ্কায় আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা

সহিংসতার আশঙ্কায় আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা

সহিংসতার আশঙ্কায় শনিবার বিখ্যাত আইফেল টাওয়ার  বন্ধ ঘোষণা করেছে ফরাসি কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তার জন্য ফ্রান্সজুড়ে ৮৯ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ এ ঘোষণা দিয়েছেন।

জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপের প্রতিবাদে গত মাসের মাঝামাঝি থেকে ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদকারীরা অংশ নেওয়ায় এই আন্দোলনের নাম দেওয়া হয় ‘ইয়োলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন। আন্দোলনকারীদের সহিংসতায় এ পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া দেশজুড়ে সহিংসতা ও লুটতরাজ এবং বেশ কয়েকটি স্থাপনা ও ভাস্কর্যও ভাঙা হয়েছে। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে কর আরোপের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেওয়া হলেও আন্দোলনকারীদের বড় একটি অংশ একে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চাচ্ছে।

বিবিসি জানিয়েছে, পুলিশ প্যারিসের চ্যাম্পস এলিসি এলাকার দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া লুভ্যের মিউজিয়ামসহ বেশ কয়েকটি জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটতে পারে। চরম ডান ও চরম বামপন্থী  কর্মীরা পুরো রাজধানীতে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ জানিয়েছেন, কেবল প্যারিসেই আট হাজার পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া  পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সাঁজোয়া যানও মোতায়েন করা হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত