আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পকন্যা দাবি এক পাকিস্তানি তরুণীর!

ট্রাম্পকন্যা দাবি এক পাকিস্তানি তরুণীর!

দুর্নাম, অঘটন আর ট্রাম্প যেন সমার্থক। একের পর এক অঘটন জন্ম দেয়া মার্কিন প্রেসিডেন্ট এবার পড়েছেন নতুন ঝামেলায়।

লাহোরের বাসিন্দা আম্মারা মাজহার নামে এক তরুণীর দাবি তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। খবর ডেইলি পাকিস্তানের।

আম্মারা মাজহারের দাবি-তিনি ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের গর্ভে জন্ম নেয়া মেয়ে। আমেরিকাতেই জন্মেছেন তিনি এবং ওই দেশেই কেটেছে তার শৈশব।

ওই তরুণী আরও দাবি করেন-তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে লাহোরে রয়েছেন তিনি। নিজের প্রতি সুবিচার পেতে এবং নিজের দেশ আমেরিকায় ফিরে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন আম্মারা মাজহার।

আবেদন করেছেন লাহোর হাইকোর্টে। প্রয়োজনে পাকিস্তানের সুপ্রিমকোর্টেও যাবেন বলে জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত তিনটি বিয়ে করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইভানা ট্রাম্প তার প্রথম স্ত্রী। তার সঙ্গেই সবচেয়ে বেশি সময় দাম্পত্য জীবন কাটিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

১৯৭৭ সালে বিয়ে হয় ডোনাল্ড ও ইভানা ট্রাম্পের। ১৯৯২ সালে ভেঙে যায় দেড় দশকের দাম্পত্য। ১৯৯৩ সালে মারলা মাপেলস নামে এক নারীকে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্প।

১৯৯৯ সালে ট্রাম্পের দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। ২০০৫ সালে জনপ্রিয় মডেল মেলানিয়াকে বিয়ে করেন ডোনাল্ড। এখনও পর্যন্ত তাকে নিয়েই আছেন।

আম্মারা মাজহারের দাবিকে গুরুত্ব দিয়ে মামলা গ্রহণ করেছেন লাহোর হাইকোর্ট। তবে পাকিস্তানের এক চিকিৎসক ওই তরুণীর দাবি উড়িয়ে দিয়েছেন। তার কথায়-মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই ভুল বকছেন ওই তরুণী।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত