আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আন্দোলনকারীদের সঙ্গে বসবেন ম্যাক্রো, না থামলে কড়া পদক্ষেপ

আন্দোলনকারীদের সঙ্গে বসবেন ম্যাক্রো, না থামলে কড়া পদক্ষেপ

আন্দোলনকারী ট্রেড ইউনিয়ন ও কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

রাজধানী প্যারিস ও অন্যান্য শহরে চার সপ্তাহ ধরে চলতে থাকা আন্দোলন স্তিমিত করতেই এ উদ্যোগ নিচ্ছেন ম্যাক্রো।

সোমবার এই বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। সেখানে তিনি বৈঠকের পর আন্দোলন না থামলে কড়া পদক্ষেপের ঘোষণা দেবেন বলে অনুমান করা হচ্ছে।

চার সপ্তাহ আগে জ্বালানি তেলে কর বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ‘হলুদ পোশাক’ পরিধান করে আন্দোলন শুরু হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও। ক্রমান্বয়ে আন্দোলনটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে।

শনিবারও প্রায় ১ লাখ ৩৬ হাজার ‘হলুদ পোশাকধারী’ প্রতিবাদকারীরা রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ পর্যন্ত প্রায় এক হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আন্দোলনে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আন্দোলনের কারণে।

অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার ফ্রান্সের বর্তমান পরিস্থিতিকে অর্থনীতি ও ব্যবসার জন্য ‘মহাবিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী ফিলিপ জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শপথ ব্যক্ত করে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সাথে আলোচনা চলবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত