আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাঁচ রাজ্যেই পরাজিত বিজেপি, তিনটিতে জয় কংগ্রেসের

পাঁচ রাজ্যেই পরাজিত বিজেপি, তিনটিতে জয় কংগ্রেসের

ভারতের পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ও তেলেঙ্গানায় ‘তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি’(টিআরএস) ও মিজোরামে ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট(এমএনএফ) জয় পেয়েছে। কোনও রাজ্যেই জয়ের দেখা পায়নি ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে কংগ্রেস ১১৪টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ১০৯টি; রাজস্থানে ২০০টি আসনের মধ্যে কংগ্রেস ১০১টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৭৩; ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে কংগ্রেস ৬৮টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী ১৬টিতে জয় পেয়েছে।

অন্যদিকে, তেলেঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে টিআরএস ৮৮টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস-তেলেগু দেশম পার্টি(টিডিপি) ২১টি এবং মিজোরামে ৪০টি আসনের মধ্যে এমএনএফ ২৬টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ৫টিতে জয় পেয়েছে।

কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণের এক বছরের মধ্যেই বেশ বড় ধরনের সফলতা পেলেন রাহুল গান্ধি। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে গো-হারা হারায় বিজেপি। কংগ্রেসের সেই ক্ষতে যেন মলম লাগালেন রাহুল।

এদিকে সোমবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিত প্যাটেল এবং মঙ্গলবার সরকারের অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুরজিৎ ভল্লার পদত্যাগের পর এই পরাজয় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির জনপ্রিয়তার ভিত্তিতে যেন কুঠারের আঘাত।

অন্যদিকে নির্বাচনের পর ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী মোদির সভা স্থগিত করা হয়েছে। বিজেপি জানিয়েছে, ১৪ ডিসেম্বর রথযাত্রা নিয়ে সমাধানসূত্র বের হতে পারে। একদিনের ব্যবধানে সভা করা সম্ভব নয়। তাই সভাটি স্থগিত করা হলো। পরে সভার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত