আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ব্রাজিলে গির্জায় গোলাগুলি, নিহত ৫

ব্রাজিলে গির্জায় গোলাগুলি, নিহত ৫

ব্রাজিলের একটি ক্যাথলিক গির্জায় গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির জনপ্রিয় শহর সান পাওলের কাছে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ক্যামপিনাস শহরের মেট্রোপলিটন গির্জায় দুপুরের প্রার্থনার পরই ওই হামলা চালানো হয়। ব্রাজিলের ও'গোলবো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার ভেতরে এক বন্দুকধারী তার সঙ্গে থাকা পিস্তল এবং রিভলবার দিয়ে নিজের আসন থেকে উঠেই হামলা শুরু করে।

পুলিশ তাকে আটক করার আগেই সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। কি কারণে সে ওই হামলা চালিয়েছে তা এখনও পরিস্কার নয়। ওই বন্দুকধারী এবং হামলায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মেজর আদ্রিয়ানো অগাস্টো ও'গোলবো নিউজকে বলেন, প্রার্থনা শেষ হওয়ার পরপরই ওই বন্দুকধারী দাঁড়িয়ে গুলি করতে শুরু করেন।

সে প্রথমেই তার পেছনের বেঞ্চে থাকা লোকজনকে গুলি করে। এরপর সে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের বেশিরভাগই বয়ো:জ্যেষ্ঠ। গোলাগুলির শব্দ শোনার পরপরই গির্জার ভেতরে প্রবেশ করে পুলিশ। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত