আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯, আহত ৪৭

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯, আহত ৪৭

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে একই রেলপথের একটি পাইলট ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষে তিনজন মেকানিকসহ কমপক্ষে নয়জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে দ্রুত গতির ট্রেনটি মধ্য তুরস্কের কনিয়ার উদ্দেশে আঙ্কারা টার্মিনাল ছাড়ার প্রায় ছয় মিনিট পর এটির সঙ্গে রেলপথ চেকিং শেষে ফেরা পাইলট ইঞ্জিনটির সঙ্গে সংঘর্ষ হয়।

তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী চাহিত তুরহানের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। আরও জানিয়েছে, আইনজীবীরা ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

সংঘর্ষের পর পথচারী চলাচলের একটি ওভারপাস বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে আঙ্কারা গভর্নরের কার্যালয়ের পক্ষ থেকে। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়্যিপ এরদোয়ানকে এই দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছেন তুরহান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোয়লু।

প্রেসিডেন্ট এরদোয়ান এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট সব ইউনিটকে এই দুর্ঘটনার বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত