আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আস্থাভোটে টিকে গেলেন থেরেসা মে

আস্থাভোটে টিকে গেলেন থেরেসা মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে টিকে গেলেন থেরেসা মে। তবে তিনি তার এক তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন হারিয়েছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোটে কনজারভেটিভ পার্টির মোট ৩১৭ সংসদ সদস্যের(এমপি) মধ্যে ২০০ জন থেরেসা মে’র পক্ষে ভোট দেন। বাকি ১১৭ জন তার বিপক্ষে ভোট দেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মে’র বিজয়ী হওয়ার খবরে পার্লামেন্টের বাইরে অপেক্ষমাণ তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। মে তার ডাউনিং স্ট্রিট কার্যালয়ের বাইরে এসে বলেন, আজকের ভোটাভুটিতে আমার সহকর্মীদের সমর্থন পেয়ে আমি সন্তুষ্ট। উল্লেখযোগ্য সংখ্যক সহকর্মী কেন আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন আমি তা শুনেছি।

এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী আবারও ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করার কাজে মনোযোগী হতে চান বলে এই ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় উল্লেখ করেন।

তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে তিনি সব পক্ষের রাজনীতিকদের ঐক্যবদ্ধ সমর্থন চান। তবে তিনি ২০২২ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন।

ব্রেক্সিট ইস্যুতে প্রধান বিরোধী জ্যাকব রিস মোগ আস্থাভোটের ফলাফলকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী হিসেবে মে’র অবস্থান আরও দুর্বল হয়ে পড়ল। এমনকি সম্পাদিত ব্রেক্সিট চুক্তিটি পার্লামেন্টে পাস করানো এখন তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত এক গণভোটে যুক্তরাজ্যের মানুষ ব্রেক্সিটের পক্ষে রায় দেয়। পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নতুন প্রধানমন্ত্রী হন মে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত