আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

সুষ্ঠু ভোটের জন্য সরকারকে চাপ দেওয়া উচিত : এইচআরডাব্লিউ

সুষ্ঠু ভোটের জন্য সরকারকে চাপ দেওয়া উচিত : এইচআরডাব্লিউ

অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অহিংস প্রচারণার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি গতকাল শুক্রবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

এইচআরডাব্লিউ অভিযোগ করেছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার করছে ও দমন-পীড়ন চালাচ্ছে। বিরোধী দলগুলোর বাক্স্বাধীনতাও হুমকির মুখে।

বিবৃতিতে বলা হয়, গত অক্টোবর থেকে চলতি ডিসেম্বর মাসের শুরু পর্যন্ত বিরোধী দলগুলোর ওপর ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের হামলা এবং বিক্ষোভকারীদের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের বেশকিছু ঘটনা ঘটেছে।

এইচআরডাব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কোনো বাধা না থাকা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার অব্যাহতভাবে স্বতন্ত্র ও বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। প্রধান বিরোধী দলগুলোর কর্মী-সমর্থকরা গ্রেপ্তার, নিহত, এমনকি গুম হয়েছে। এর মাধ্যমে ভয় ও নিপীড়নের আবহ সৃষ্টি করা হচ্ছে, যা বিশ্বাসযোগ্য নির্বাচনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থকদের গ্রেপ্তার বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডাব্লিউ। ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যেসব সরকার উদ্বিগ্ন তাদের নির্বাচনপূর্ব এসব নিপীড়নের নিন্দা জানানো উচিত। কারণ এসব নিপীড়ন ভোটারদের অধিকারকে অগ্রাহ্য করছে।’

২০১৪ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের নির্বাচন বর্জনের মুখে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এইচআরডাব্লিউ গত পাঁচ বছরে আওয়ামী লীগ শাসনামলকে গণতান্ত্রিক অধিকারের নামে প্রহসন হিসেবে উল্লেখ করে মানবাধিকার সুরক্ষা ‘পুনঃপ্রতিষ্ঠায়’ সব ধরনের চেষ্টা চালাতে দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত