আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মুলভানে

হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মুলভানে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবস্থাপনা ও বাজেট অফিসের পরিচালক মিক মুলভানেকে হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ বা দপ্তর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। চলতি বছরের শেষ দিকে জেনারেল জন কেলি ওই পদ ছেড়ে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন ৫১ বছর বয়সী মুলভানে। খবর- বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় কেলিকে একজন ‘মহান দেশপ্রেমিক’ উল্লেখ করে বলেন, তিনি সুনামের সঙ্গে দেশের সেবা করেছেন।

তবে চলতি বছরের শুরুর দিকে, তিনি ট্রাম্পকে একজন ‘বোকা’ বলেননি বলে অস্বীকার করতে বাধ্য হন।

বর্ষীয়ান অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ড তার এক বইয়ে এই বিষয়টি তুলে ধরার পর ওই ধরনের স্বীকারোক্তির ব্যাপারে অস্বীকার করেন কেলি।

বইয়ের বর্ণনা অনুযায়ী জেনারেল কেলি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশ কয়েকবার এ ধরনের শব্দ ব্যবহার করেছেন। এছাড়া ‘তাকে (ডোনাল্ড ট্রাম্প) কিছু বোঝানো অর্থহীন’ বলেও মন্তব্য করেছেন বলে তার বইয়ে দাবি করেন উডওয়ার্ড।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মুলভানে ‘প্রশাসনে থাকাবস্থায় দারুণ কাজ করেছেন।’ ট্রাম্প এক টুইট বার্তায় লিখেন, আমেরিকাকে আবারও শ্রেষ্ঠ করার লক্ষ্যে এই নতুন ভূমিকায় আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।

শুক্রবারের এই ঘোষণার মধ্য দিয়ে ওয়াশিংটনের সবচেয়ে সম্মানজনক চাকরি হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ কে হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনার অবসান হলো।

নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট নিলেও, চিফ অব স্টাফের অনেক আনুষ্ঠানিক ক্ষমতা এবং প্রভাব রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত