আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সার্কের সভা থেকে ভারতীয় কূটনীতিকের ওয়াকআউট

সার্কের সভা থেকে ভারতীয় কূটনীতিকের ওয়াকআউট

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-র একটি সভা থেকে বেরিয়ে গেছেন ভারতের একজন কূটনীতিবিদ। ভারতের টাইমস নাউ নিউজ জানিয়েছে, রোববারের ওই বৈঠকে আজাদ কাশ্মীরমন্ত্রী চৌধুরী মুহাম্মদ সাঈদের উপস্থিতির কারণে ওই কূটনীতিক সভাস্থল থেকে বেরিয়ে যান।

ভারতীয় এক বার্তা সংস্থা একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সভায় আজাদ কাশ্মীরমন্ত্রী চৌধুরী মুহাম্মদ সাঈদ উপস্থিত থাকায় ভারতীয় কূটনীতিক শুভম সিং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভা থেকে চলে যান। ‘সার্ক চার্টার্ড ডে’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল।

২০১৬ সালের নভেম্বর মাসে পাকিস্তানে সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সে সম্মেলনে যোগ দিতে রাজি হয় নি ভারত। পরে বাংলাদেশ, আফগনিস্তান এবং ভুটানও সম্মেলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়।

ওইসময় ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছিল। বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদে ৯ ও ১০ নভেম্বর সার্কের ১৯তম সম্মেলনে ভারতের যোগ না দেয়ার সিদ্ধান্তের কারণে সার্কের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

তবে সেই সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি। অনেকেই মনে করেন, পাকিস্তান ও ভারতের শত্রুতার কারণে সার্ক খুব বেশি কার্যকর সংস্থায় পরিণত হতে পারছে না। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই সংস্থাটিতে ভারত, পাকিস্তান ছাড়া অপর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত