আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে কলেজে হিজাব পরায় মুসলিম ছাত্রী বহিষ্কার

যুক্তরাষ্ট্রে কলেজে হিজাব পরায় মুসলিম ছাত্রী বহিষ্কার

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জর্জিয়া ক্যারিয়ার ইনস্টিটিউটের এক মুসলিম ছাত্রীকে হিজাব পরায় বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নাগরিক অধিকার সংস্থা ‘মুসলিম অ্যাডভোকেটস’।

মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের কাছে মুসলিম অ্যাডভোকেটস এবং একটি স্থানীয় ল ফার্ম একটি চিঠি পাঠিয়ে লিন্ডে ম্যাকাভয় নামের এই ছাত্রীর টিউশন ফিরিয়ে দেয়ার এবং শিক্ষা প্রতিষ্ঠানটির ড্রেস কোড সংশোধনের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম হাফপোস্ট।

এই চিঠিতে বলা হয়, কলেজের কর্মচারীরা ম্যাকাভয়কে বলেন যে তার হিজাব শিক্ষা প্রতিষ্ঠানটির ড্রেস কোডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কলেজ প্রশাসককে ম্যাকাভয় জানান যে ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে তিনি হিজাব পরেছেন। এরপরও কর্মচারীরা তাকে বারবার হয়রানি করেন।

মুসলিম অ্যাডভোকেটস’র স্টাফ অ্যাটর্নি নিমরা আজমি হাফপোস্টকে বলেন, মুসলিম মেয়েদের জন্য হিজাব পরা এবং শিক্ষিত হওয়া দুটিই অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। আমরা ভাবতেও পারি না যে হিজাব পরা অসঙ্গতিপূর্ণ।

শিক্ষা প্রতিষ্ঠানটির স্টুডেন্ট হ্যান্ডবুক অনুসারে, ধর্মীয় রীতি মেনে মাথা ঢেকে কাপড় পরা নিষিদ্ধ নয়। এখানে বিশেষভাবে বলা হয়েছে যে শিক্ষার্থীদের পোশাক অবশ্যই সঙ্গতিপূর্ণ এবং সম্পূর্ণ কালো রঙের হতে হবে।

২১ বছর বয়সী ম্যাকাভয় বলেন, আমি কালো রঙের পায়জামা, শার্ট ও হিজাব পরেছিলাম। তবু কলেজটির প্রেসিডেন্ট জয়সে মিডৌস আমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন। তিনি আমাকে বলেন যে আমি যদি হিজাব পরেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করতে চাই, তবে আমাকে ধর্মীয় কারণে হিজাব পরার বিষয়ে এক্সটারনাল কনফার্মেশনের নোট সঙ্গে রাখতে হবে।

তিনি বলেন, আমি কনফার্মেশন নোট সঙ্গে রাখতে অস্বীকৃতি জানাই। কারণ আমি মনে করি আমার পোশাক কলেজের ড্রেস কোডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এছাড়া কোনও শিক্ষার্থীকে তার সঙ্গে কনফার্মেশন নোট রাখার কথা বলা হয়নি এই কোডে।

তবে কলেজের প্রেসিডেন্ট জয়সে মিডৌস তার বিরুদ্ধে আনা ম্যাকাভয়ের সব অভিযোগ অস্বীকার করেছেন

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত