আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বন্ধ হচ্ছে ট্রাম্পের চ্যারিটি প্রতিষ্ঠান

বন্ধ হচ্ছে ট্রাম্পের চ্যারিটি প্রতিষ্ঠান

সমস্যায় জর্জরিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যারিটি প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে। এটা বন্ধে ইতোমধ্যে সম্মতিতে পৌঁছেছে কর্তৃপক্ষ। অভিযোগ আছে, ট্রাম্প এবং অন্যরা এই দাতব্য প্রতিষ্ঠানকে অনৈতিক বিভিন্ন কাজে ব্যবহার করতো।

নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড এই প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটির রয়ে যাওয়া অর্থ বিতরণের তদারকি করছেন তিনি।

বারবারা অভিযোগ করেন, ট্রাম্প এবং তার বড় তিন সন্তান এই প্রতিষ্ঠানকে নিজেদের কাজে ব্যবহার করছে। বিশেষ করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

বারবারা বলেন, তাদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে। ট্রাম্প ফাউন্ডেশনের সঙ্গে বিভিন্ন অনৈতিক কাজ যুক্ত করা হয়েছে। এর মধ্যে বিব্রতকর একটি হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এর ব্যবহার।

প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার নিয়মানুযায়ী, এতে থাকা সব সম্পদ বিচারিক পর্যবেক্ষণের মাধ্যমে বিতরণ করা হবে। এক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।

প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার সিদ্ধান্ত আসায় বারবারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আইনের শাসনের গুরুত্বপূর্ণ বিজয় হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার হলো, আইন সবার জন্যই সমান।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত