আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সন্ত্রাসী হামলার আশঙ্কায় বার্লিনের মসজিদে পুলিশের অভিযান

সন্ত্রাসী হামলার আশঙ্কায় বার্লিনের মসজিদে পুলিশের অভিযান

বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানির রাজধানী বার্লিনের মসজিদসহ বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের সন্দেহ, সিরিয়ায় ইসলামি যোদ্ধাদের অর্থ সহায়তা করছে বার্লিনের এক মসজিদের ইমাম।

ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ভোরে বার্লিনের একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবনে অভিযান চালায় পুলিশ। তাদের ধারণা, এসব ভবনে সন্ত্রাসবাদে মদদ দাতারা আত্মগোপন করে আছেন।

এসব অভিযানে অংশ নেন স্টেট ক্রিমিনাল পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা এবং পুলিশের বিশেষ বাহিনী। বার্লিনের ওয়েডিং এলাকার কাছে আস-সাহাবা মসজিদে অভিযান চালায় তারা।

ঐ মসজিদের ইমাম আহমেদকে প্রধান সন্দেহভাজন মদদদাতা বলে ধারণা করা হচ্ছে। মসজিদে ইমামতি করার সময় তিনি ‘আবুল বারা' নামটি ব্যবহার করেন। আইনজীবীরা জানান, ৪৫ বছর বয়সী এই ইমাম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য সিরিয়ার ইসলামি যোদ্ধাদের কাছে অর্থ সাহায্য পাঠান। সেসব অর্থ দিয়ে সামরিক অস্ত্র কেনা হয়।

তবে বার্লিন কর্তৃপক্ষ এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। আস-সাহাবা মসজিদটিতে বহুদিন থেকেই নজর রাখছিল জার্মানির গোয়েন্দা সংস্থা। তারা বলছেন, জার্মানির কট্টরপন্থি সালাফিস্ট সদস্যদের জমায়েত হওয়ার জায়গা এই মসজিদ।

শেয়ার করুন

পাঠকের মতামত