আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার জেলে যাচ্ছেন ট্রাম্পের উপদেষ্টা

এবার জেলে যাচ্ছেন ট্রাম্পের উপদেষ্টা

রুশ সংযোগ ইস্যুতে এবার জেলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ইমেত সালিভান এ রায় দেবেন। রয়টার্স জানায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ফ্লিনের পাঁচ বছরের সাজা হতে পারে।

যদিও রুশ সংযোগ তদন্তে সহায়তা ও সাবেক জেনারেল হিসেবে সামরিক বাহিনীতে ফ্লিন অবদান রাখায় তাকে কারাগারে না ঢোকানোর আহ্বান জানিয়েছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার।

ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্টের অভিষেকের কয়েক সপ্তাহ আগেই তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছিলেন। এ বৈঠকের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি।

এছাড়া নির্বাচনে রুশ সংযোগ নিয়ে আলোচনার বিষয়ও লুকিয়েছিলেন ফ্লিন। ২০১৭ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার করেন তিনি। তার স্বীকারোক্তির একদিন পরই ট্রাম্প বলেন, ফ্লিন যে মিথ্যা বলেছিলেন তা তিনি জানতেন।

এর আগে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দুই মামলায় একাধিক অভিযোগে ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে এ রায় দেন নিউইয়র্কের আদালত।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে- ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থের বিনিময়ে দুই নারীর মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্টের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য এবং করফাঁকি দেয়া। এর সবগুলোতেই দোষ স্বীকার করেছেন মাইকেল কোহেন।

সোমবার জানুয়ারিতে এফবিআইকে দেয়া ফ্লিনের সাক্ষাৎকার প্রকাশের জন্য মুলারকে নির্দেশ দেন বিচারক সালিভান। পাঁচ পৃষ্ঠার এ সাক্ষাৎকারে ফ্লিনের দুটি মিথ্যা বলার প্রমাণ পাওয়া গেছে। আর এ কারণেই তার সাজা হতে পারে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমি। সোমবার তিনি অভিযোগ করেন, ট্রাম্প এফবিআই নিয়ে মিথ্যা বলে আইনের অসম্মান করছেন।

২০১৭ সালের জানুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব নেন কমি। রুশ হস্তক্ষেপ তদন্ত চলাকালে হঠাৎই গত বছরের ৯ মে কমিকে বরখাস্ত করেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত